লিলুয়া স্টেশনে লিফটে আটকে পড়া ৯ যাত্রীকে উদ্ধার করল রেল পুলিশ
কলকাতা, ২৯ আগস্ট (হি. স.) : লিলুয়া রেলওয়ে স্টেশনে শনিবার একটি লিফট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তাতে থাকা ৯ জন যাত্রী আটকে পড়েন। ঘটনাটি ঘটে স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা লিফটটি যাত্রীদের নিয়ে নিচে নামার সময়। সেই সময় প্রযুক্তিগত ক্রুট
লিলুয়া স্টেশনে লিফটে আটকে পড়া যাত্রী


কলকাতা, ২৯ আগস্ট (হি. স.) : লিলুয়া রেলওয়ে স্টেশনে শনিবার একটি লিফট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তাতে থাকা ৯ জন যাত্রী আটকে পড়েন। ঘটনাটি ঘটে স্টেশনের ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা লিফটটি যাত্রীদের নিয়ে নিচে নামার সময়। সেই সময় প্রযুক্তিগত ক্রুটির কারণে লিফটটি মাঝপথেই থমকে যায়।

আটকে পড়া যাত্রীদের মধ্যে দুজন প্রবীণ নাগরিক এবং একটি শিশুও ছিল। ঘটনার খবর পাওয়া মাত্রই বেলুড় জিআরপি -র আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন।

রেল পুলিশকর্মীরা তৎক্ষণাৎ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে লিফটের দরজা খুলে ৯ জন যাত্রীকে নিরাপদে বাইরে বের করে আনেন। বেশ কিছু সময় ধরে লিফটে আটকে থাকার কারণে যাত্রী ও তাঁদের স্বজনদের মধ্যে কিছুক্ষণের জন্য উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছিল।

তবে স্বস্তির বিষয় হলো, এই দুর্ঘটনায় কোনো যাত্রীই আহত হননি এবং তাঁরা সকলেই সুস্থ রয়েছেন। ঘটনার পর লিফটের কারিগরি ত্রুটি খতিয়ে দেখা এবং রক্ষণাবেক্ষণের জন্য রেল কর্তৃপক্ষের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande