দেশজুড়ে পালিত জাতীয় ক্রীড়া দিবস, শ্রদ্ধায় স্মরণে মেজর ধ্যানচাঁদ
নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): দেশজুড়ে শনিবার উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে জাতীয় ক্রীড়া দিবস। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। হকিতে তাঁর অসাধারণ অবদান ও ক্রীড়া নৈপুণ্যকে সম্মান জানাতে ২০১২ সাল থেকে দিনটি
দেশজুড়ে পালিত জাতীয় ক্রীড়া দিবস, শ্রদ্ধায় স্মরণে মেজর ধ্যানচাঁদ


নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): দেশজুড়ে শনিবার উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে জাতীয় ক্রীড়া দিবস। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। হকিতে তাঁর অসাধারণ অবদান ও ক্রীড়া নৈপুণ্যকে সম্মান জানাতে ২০১২ সাল থেকে দিনটি আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। ভারতীয় হকিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন মেজর ধ্যানচাঁদ। হকির কিংবদন্তির জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর এই দিনে সারা ভারতে ক্রীড়া সংস্কৃতি ও শারীরিক সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে দিনটি উদযাপিত হয়। দেশজুড়ে এদিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস।

জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। এক্স মাধ্যমে তিনি লেখেন, মেজর ধ্যানচাঁদের অবিস্মরণীয় অবদানকে সম্মান জানানোর পাশাপাশি, আমরা সেই সংকল্প, শৃঙ্খলা ও শ্রেষ্ঠত্বের চেতনাকে উদযাপন করছি যা ভারতের ক্রীড়া সংস্কৃতিকে সংজ্ঞায়িত করে। ভারতের ক্রমবর্ধমান ক্রীড়া পরিকাঠামো প্রতিটি স্তরে প্রতিভা বিকাশের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন। আমাদের ক্রীড়াবিদরা বিশ্বমঞ্চে ক্রমাগত সাফল্য অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনছেন এবং পরবর্তী প্রজন্মকে আরও বড় লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করছেন।

হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, মেজর ধ্যানচাঁদের অসাধারণ প্রতিভা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। একইসঙ্গে সকল ক্রীড়াপ্রেমীর প্রতি দেশ গর্বিত বলেও জানান প্রধানমন্ত্রী।

কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স মাধ্যমে হকির জাদুকরকে শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অসাধারণ প্রতিভার মাধ্যমে বিশ্বমঞ্চে ভারতীয় হকিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন মেজর ধ্যানচাঁদ। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছাও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande