
নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): দিল্লির স্লিপার বাসের মধ্যে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে। উত্তর প্রদেশের মইনপুরীর বাসিন্দা ওই কিশোরী নয়ডার সেক্টর ৬৩-র দিকে যাচ্ছিল। সে সময়েই বাসচালক এবং কন্ডাকটর তাকে ধর্ষণ করে দিল্লির কাশ্মীরি গেট এলাকায় রাস্তায় ফেলে দেয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
কাশ্মীরি গেট এলাকায় স্লিপার বাসে ১৬ বছর বয়সি এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনা সামনে এসেছে সোমবার। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত বাসচালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, একটি স্লিপার বাসে ১৬ বছর বয়সি এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে। জানা গেছে, ঘটনাটি ৪ আগস্ট রাতে ঘটেছিল। অপরাধে ব্যবহৃত স্লিপার বাসটি পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং সেটির ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ