আইসিটি-র ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের কম্পিউটার প্রশিক্ষকদের সংবাদ সম্মেলন,এজেন্সি প্রথা বাতিল ও সমকাজে সমবেতনের দাবি
কলকাতা, ৬ আগস্ট (হি. স.) : এ রাজ্যে সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ে কর্মরত আইসিটি-র ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের ৩,৭১৯ জন কম্পিউটার প্রশিক্ষক দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তবে কাজের অনুপাতে উপযুক্ত বেতন দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অ
প্রেস ক্লাব, কলকাতায় সাংব


কলকাতা, ৬ আগস্ট (হি. স.) : এ রাজ্যে সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ে কর্মরত আইসিটি-র ষষ্ঠ ও সপ্তম পর্যায়ের ৩,৭১৯ জন কম্পিউটার প্রশিক্ষক দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তবে কাজের অনুপাতে উপযুক্ত বেতন দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অনুরোধ করা সত্ত্বেও তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তাঁদের স্পষ্ট বক্তব্য, বিগত সরকারের আমলে এই সমস্যার সমাধান হয়নি। কিন্তু তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলেও কাজের সঙ্গে কথার মিল পাওয়া যাচ্ছে না। শাসকদলের হাতেই তাঁরা কাজের বৈষম্যের শিকার হচ্ছেন এবং অনিশ্চয়তার বাতাবরণে দিন কাটাচ্ছেন। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন উদ্যোক্তারা।

তাদের মূল দাবিগুলি হলো:

অবিলম্বে এজেন্সি প্রথা বাতিল করতে হবে।

ষষ্ঠ ও সপ্তম পর্যায়কে রাজ্য সরকারের তরফে বিশেষ বিবেচনা করা দরকার।

সমকাজে সমবেতন, চাকরির নিরাপত্তা এবং সমস্ত সরকারি সুযোগ-সুবিধা সুনিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, বর্তমানে দেখা যাচ্ছে যে আইসিটি-র প্রথম থেকে পঞ্চম পর্যায় পর্যন্ত কর্মরত প্রশিক্ষকেরা ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত বেতন এবং সমস্ত রকমের সরকারি সুবিধা পাচ্ছেন। এর বিপরীতে, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা মাত্র ৬,৬৮৪ টাকা থেকে ৭,১৩০ টাকা পাচ্ছেন, যা বর্তমান সময়ে অত্যন্ত নগণ্য।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande