মধ্যমগ্রামের মলে খাদ্য-নিরাপত্তা বিভাগের হানা, উদ্ধার পচা মাংস ও মেয়াদ-উত্তীর্ণ খাবার; বাতিল লাইসেন্স
​কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) :মধ্যমগ্রামের স্টার মলের একাধিক রেস্তরাঁর ফুড কোর্টে হানা দিয়ে চক্ষু চড়কগাছ রাজ্য সরকারের খাদ্য-নিরাপত্তা পরিদর্শকদের। সোমবার দুপুরে তৃতীয় ও চতুর্থ তলার একের পর এক রেস্তরাঁয় তল্লাশি চালিয়ে উদ্ধার হলো ফাঙ্গাস ধরা পচা ম
মধ্যমগ্রামের মলে খাদ্য-নিরাপত্তা বিভাগের হানা, উদ্ধার পচা মাংস ও মেয়াদ-উত্তীর্ণ খাবার; বাতিল লাইসেন্স


​কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) :মধ্যমগ্রামের স্টার মলের একাধিক রেস্তরাঁর ফুড কোর্টে হানা দিয়ে চক্ষু চড়কগাছ রাজ্য সরকারের খাদ্য-নিরাপত্তা পরিদর্শকদের। সোমবার দুপুরে তৃতীয় ও চতুর্থ তলার একের পর এক রেস্তরাঁয় তল্লাশি চালিয়ে উদ্ধার হলো ফাঙ্গাস ধরা পচা মাংস, মেয়াদ-উত্তীর্ণ খাবার ও পানীয়। অভিযোগ, ক্রেতাদের অজ্ঞাতসারেই দিনের পর দিন সেই খাদ্য পরিবেশন করা হচ্ছিল।​এদিকে, এদিন খাদ্য-নিরাপত্তা আধিকারিকেরা পৌঁছতেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তাঁদের চোখের আড়ালে পচা ও মেয়াদ-উত্তীর্ণ সামগ্রী ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা করেন কয়েকটি রেস্তরাঁর কর্মীরা। কোথাও আবার দু’-তিন দিন ধরে ফ্রিজে রাখা কাঁচা মাংসে ছত্রাক ধরলেও তা ফেলে না দিয়ে রান্নার প্রস্তুতি চলছিল বলে অভিযোগ।​অভিযানের পর কয়েকটি রেস্তরাঁর খাদ্য ও ব্যবসা সংক্রান্ত লাইসেন্স ঘটনাস্থলেই বাতিল করা হয়। খাদ্য-নিরাপত্তা দফতরের তরফে জানানো হয়েছে, নিয়ম ভেঙে খাবার পরিবেশনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট রেস্তরাঁর লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করা হবে।​মলে প্রতিদিন কয়েক হাজার মানুষ, বিশেষত শিশু, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী খাবার খেতে আসেন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ক্রেতাদের মধ্যে। অভিযুক্ত রেস্তরাঁগুলির বিরুদ্ধে গ্রেফতারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande