
নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নতুন দিল্লির সুষমা স্বরাজ ভবনে জল শক্তি মন্ত্রকের ‘জল নিরাপত্তা বিষয়ক বিভাগীয় সম্মেলন’-এর সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ‘টিম ইন্ডিয়া’-র চেতনাকে শক্তিশালী করা এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর পরিকল্পিত ধারাবাহিক সম্মেলনের মধ্যে এটিই প্রথম।
এই সম্মেলন কেন্দ্র ও রাজ্যগুলিকে অগ্রাধিকারের বিষয়গুলি নিয়ে আলোচনা করতে এবং সময়সীমা-ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নে একত্রিত করবে। সম্মেলনটি চারটি মূল বিষয়ের ওপর আলোকপাত করবে: জল সংক্রান্ত পরিকাঠামো প্রকল্পগুলির সময়মতো বাস্তবায়ন, ‘জল সঞ্চয় জন অংশীদারিত্ব’, পানীয় জলের উৎসের স্থায়িত্ব এবং ‘জল জীবন মিশন ২.০’।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ