সিচেম ট্রফি ক্রিকেটে মুম্বইয়ের বিপক্ষে প্রথম দিনের খেলায় বাংলার সংগ্রহ ৬/৩০১ রান
কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) : সিচেম ট্রফি ক্রিকেটে প্রথম দিনের খেলায় বাংলার দলগত স্কোর ৬ উইকেট হারিয়ে ৩০১ রান। ৯০ ওভার ধরে ব্যাটিং করেছে বাংলা দল। এদিকে এদিন খেলায় বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অঙ্কুর পাল শতরানের ইনিংস উপহার দিয়েছে।
সিচেম ট্রফি ক্রিকেটে বাংলার স্কোর


কলকাতা, ১ সেপ্টেম্বর (হি. স.) : সিচেম ট্রফি ক্রিকেটে প্রথম দিনের খেলায় বাংলার দলগত স্কোর ৬ উইকেট হারিয়ে ৩০১ রান। ৯০ ওভার ধরে ব্যাটিং করেছে বাংলা দল। এদিকে এদিন খেলায় বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অঙ্কুর পাল শতরানের ইনিংস উপহার দিয়েছে। এদিন তাঁর ব্যক্তিগত সংগ্রহ - ১৫৯ রান (২৪৪ টি বলে) ও সেইসঙ্গে অঙ্কিত শুক্লা - ৯০ রানে অপরাজিত (২১৮ টি বলে)। প্রসঙ্গতঃ সিনিয়র মেন্স ইন্টার স্টেট মাল্টি ডে টুর্নামেন্ট চলছে। বিপক্ষে রয়েছে মুম্বই ক্রিকেট দল। অন্যদিকে, মুম্বই দলের তরফেও দুই বোলার ম্যাক্স ওয়েল স্বামীনাথন - ৬৪ রানে ৪টি উইকেট তুলেছে। এবং হর্ষ তান্না - ৩০ রান দিয়ে একটি উইকেট সে নিয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande