বুদগামে চিতাবাঘের হামলায় ১৬ ভেড়ার মৃত্যু, জখম ১৭
বুদগাম, ১০ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার চাদুরা এলাকায় চিতাবাঘের হামলায় ১৬টি ভেড়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৭টি ভেড়া। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে বাদিপোরা গ্রামের একটি পশুর রাখার ঘরে ঢুকে ভেড়ার পালের উপর হাম
বুদগামে চিতাবাঘের হামলায় ১৬ ভেড়ার মৃত্যু, জখম ১৭


বুদগাম, ১০ সেপ্টেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলার চাদুরা এলাকায় চিতাবাঘের হামলায় ১৬টি ভেড়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৭টি ভেড়া। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে বাদিপোরা গ্রামের একটি পশুর রাখার ঘরে ঢুকে ভেড়ার পালের উপর হামলা চালায় বন্যপ্রাণীটি বলে অভিযোগ।

বৃহস্পতিবার ভেড়ার মালিক ইমতিয়াজ আহমেদ চোপন জানিয়েছেন, রাতে একটি বন্যপ্রাণী খোঁয়াড়ে ঢুকে ভেড়াগুলির উপর হামলা চালায়। তাঁর সন্দেহ, চিতাবাঘই হামলা চালিয়েছে। তবে এখনও পর্যন্ত প্রাণীটির পরিচয় নিশ্চিত করা যায়নি।

চোপন বলেন, পশুপালনই তাঁদের প্রধান জীবিকার। এই ঘটনায় তাঁর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ভেড়ার জন্য দ্রুত সরকারি সাহায্য ও ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন তিনি।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দারাও বন দফতরের কাছে ঘটনাস্থল পরিদর্শনের দাবি জানিয়েছেন। এলাকায় যাতে ফের এ ধরনের হামলা না ঘটে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ করারও আবেদন জানিয়েছেন তাঁরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande