নাড্ডার সঙ্গে সাক্ষাৎ টেড্রোসের, ভারতের স্বাস্থ্য ক্ষেত্রের অগ্রগতিতে খুশি হু প্রধান
নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডঃ টেড্রোস আধানম ঘেব্রেইসাস। স্বাস্থ্য ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতির জন্য—বিশেষ করে মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং
নাড্ডার সঙ্গে সাক্ষাৎ টেড্রোসের


নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডঃ টেড্রোস আধানম ঘেব্রেইসাস। স্বাস্থ্য ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য অগ্রগতির জন্য—বিশেষ করে মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং অসংক্রামক রোগের বিরুদ্ধে লড়াইয়ে অর্জিত সাফল্যের জন্য—তাঁকে অভিনন্দন জানান।

এক টুইট বার্তায় ডঃ টেড্রোস লেখেন, ১,৬০,০০০ 'আয়ুষ্মান আরোগ্য মন্দির'-এর মাধ্যমে ভারত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং সাধারণ কিছু ক্যান্সারের স্ক্রিনিং বা রোগ নির্ণয় পরীক্ষাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় রেফারেল ব্যবস্থাও নিশ্চিত করছে। ভারতের 'আশা' কর্মীরা স্বাস্থ্যসেবাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক অনন্য উদাহরণ; টিকাদান কর্মসূচির সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক প্রসবের হার ৭৮% থেকে বেড়ে ৯৩%-এ উন্নীত হওয়ার পাশাপাশি এই উদ্যোগগুলো মাতৃ ও শিশু মৃত্যুর হার ধারাবাহিকভাবে কমিয়ে আনতে ভূমিকা রাখছে। এছাড়া আমরা যক্ষ্মা নির্মূলে ভারতের দৃঢ় প্রচেষ্টা, চিকিৎসা-সামগ্রীর নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারকরণ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ভারতের গুরুত্বপূর্ণ সহযোগিতার বিষয়েও আলোচনা করেছি—যার মধ্যে রয়েছে চিরাচরিত চিকিৎসা পদ্ধতি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী চুক্তির আওতায় 'প্যাথোজেন অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট শেয়ারিং' ব্যবস্থা নিয়ে চলমান আলোচনা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande