শীতল দেবী হুন্ডাই ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন
কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি.স.): হুন্দাই মোটর ইন্ডিয়া লিমিটেড বুধবার বিশ্বসেরা প্যারা আর্চার এবং অর্জুন পুরস্কার বিজয়ী শীতল দেবীকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্যারা স্পোর্টস জগতে আরও একটি নতুন পদ
শীতল দেবী হুন্ডাই ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন


কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি.স.): হুন্দাই মোটর ইন্ডিয়া লিমিটেড বুধবার বিশ্বসেরা প্যারা আর্চার এবং অর্জুন পুরস্কার বিজয়ী শীতল দেবীকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্যারা স্পোর্টস জগতে আরও একটি নতুন পদক্ষেপ।

হুন্দাই বিপণন প্রচারাভিযান, প্রবেশগম্যতা কর্মসূচি, অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ এবং সামাজিক প্রভাবমূলক কার্যক্রমের জন্য শীতলের সাথে সহযোগিতা করবে।

২০২৩ সালে শীতল দেবী প্যারা ওয়ার্ল্ডস-এর মহিলাদের ডাবলস ইভেন্টে বিশ্ব রেকর্ডধারী হন এবং ওয়ার্ল্ড আর্চারি প্যারা চ্যাম্পিয়নশিপে একটি রৌপ্য পদক জিতে প্রথম বাহুহীন মহিলা তীরন্দাজ হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন। তিনি বছরটি মহিলাদের ওপেন ক্যাটাগরিতে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান নিয়ে শেষ করেন ।

এরপর তার ঝুলিতে বহু পদক। ২০২৪ সালের প্যারিস প্যারালিম্পিক্সে মিশ্র দলে একটি ব্রোঞ্জ পদক, দুটি এশিয়ান প্যারা গেমসের স্বর্ণপদক (২০২৩ সালে জয়ী) এবং একটি ব্যক্তিগত বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক (২০২৫) রয়েছে। ২০২৩ সালে তাঁকে মর্যাদাপূর্ণ অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande