
নিউইয়র্ক, ১০ সেপ্টেম্বর (হি.স.): বুধবার কোকো গফ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পঞ্চম বাছাই মিরা আন্দ্রিভাকে ২-৬,৭-৬(৭),৬-২ গেমে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন।
ম্যাচের শুরুতে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন মিরা আন্দ্রেভা দুর্দান্ত ফর্মে ছিলেন। মাত্র ২৬ মিনিটের সেটে গাউফের একের পর এক আনফোর্সড এররের সুযোগ নিয়ে আন্দ্রেভা সহজেই ৬-২ ব্যবধানে সেটটি জিতে নেন।
গাউফ ঘুরে দাঁড়ান ও দ্বিতীয় সেটে। একপর্যায়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে সেটের জন্য সার্ভিস করলেও ডাবল ফল্টের কারণে তিনি ম্যাচ হাতছাড়া করার ঝুঁকিতে পড়েন। এরপর সেটটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে আন্দ্রেভা ২টি ম্যাচ পয়েন্ট পেয়েছিলেন, কিন্তু অত্যন্ত ঠাণ্ডা মাথায় সেগুলো বাঁচিয়ে শেষ পর্যন্ত ৯-৭ ব্যবধানে টাইব্রেকার ও সেটটি নিজের করে নেন গাউফ। এই সেটেই একটি দর্শনীয় ৩৯ শটের দীর্ঘ রেলি জিতে নেন গাউফ।
দ্বিতীয় সেটের রোমাঞ্চকর জয়ের পর গাউফ নির্ণায়ক সেটে এসে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। অন্যদিকে ম্যাচ পয়েন্ট হাতছাড়া করার হতাশায় আন্দ্রেভা কিছুটা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।এরপর গাউফ কোনো ডাবল ফল্ট না করে সহজেই ৬-২ ব্যবধানে সেট ও ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেন।
এই জয়ের মাধ্যমে মিরা আন্দ্রেভার বিপক্ষে নিজের মুখোমুখি রেকর্ডে ৬-০ ব্যবধানে এগিয়ে গেলেন কোকো গাউফ। সেমিফাইনালে গাউফের মুখোমুখি হবেন টুর্নামেন্টের ২য় বাছাই ইলেনা রিবাকিনার সঙ্গে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি