
সিরসা, ১১ সেপ্টেম্বর ( হি.স.): মাদক পাচারকারীদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিলো হরিয়ানার ডাবওয়ালি পুলিশ। শুক্রবার পুলিশ বাজেয়াপ্ত করল এক মাদক পাচারকারীর জমি, বাড়ি, দোকান, চারটি গাড়ি এবং ছয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ প্রায় ১ কোটি ২৯ লাখ টাকার সম্পত্তি । শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মাদক পাচারকারীর নাম, কুলবন্ত সিং।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছে, অভিযুক্ত কুলবন্ত সিংয়ের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে মোট ১৩টি মামলা নথিভুক্ত রয়েছে, যার মধ্যে ৯টি মামলাই মাদক পাচার সংক্রান্ত। ডাবওয়ালি থানায় দায়ের হওয়া বিভিন্ন মামলায় অভিযুক্তের কাছ থেকে একাধিক দফায় বিপুল মাদক উদ্ধার করা হয়েছিল। একইভাবে লাম্বি থানায় দায়ের হওয়া একটি মামলায় ৩০০ কেজি মাদক উদ্ধারের কথা উল্লেখ রয়েছে। এ ছাড়া রাজস্থানেও তার বিরুদ্ধে মাদক পাচারের মামলা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক