জয় দিয়ে অভিযান শুরু বায়ার্ন মিউনিখের
মিউনিখ, ১১ সেপ্টেম্বর (হি.স.) : ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ বৃহস্পতিবার ৫-০ গোলে জিতেছে বোদো/গ্লিম্টের বিরুদ্ধে। জার্মান চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেছেন মাইকেল ওলিসে। জালের দেখা পেয়েছেন হ্যারি কেইন, জামাল মুসিয়ালা ও আলফুঁস ডেভিস। প্রথমার্ধে ফ
বোদো/গ্লিম্টকে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ


মিউনিখ, ১১ সেপ্টেম্বর (হি.স.) : ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ বৃহস্পতিবার ৫-০ গোলে জিতেছে বোদো/গ্লিম্টের বিরুদ্ধে।

জার্মান চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেছেন মাইকেল ওলিসে। জালের দেখা পেয়েছেন হ্যারি কেইন, জামাল মুসিয়ালা ও আলফুঁস ডেভিস।

প্রথমার্ধে ফিনিশিংয়ে অভাবে বায়ার্ন মিউনিখ গোল পায়নি। চমৎকার সেভ করে মিউনিখকে গোল করতে দেয়নি নিকিতা হাইকিন। বিরতির পর আহত হওয়ার জন্য আর মাঠে নামতে পারেন নি এই গোলরক্ষক। পথ হারাল বোদো/গ্লিম্ট। এরপরই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে বিশাল ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করল ভেসোঁ কোম্পানির দল। ম্যাচের শেষ কয়েক মিনিট অবশ্য সফরকারীরা ১০ জন নিয়ে খেলে। ম্যাচে তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি তারা।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande