বক্স অফিসে 'মির্জাপুর: দ্য মুভি'-র ঝড়, জায়গা করে নিলো সেরা পাঁচে
মুম্বই, ১১ সেপ্টেম্বর ( হি.স.): বক্স অফিসে বহাল পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল এবং দিব্যেন্দু অভিনীত ''মির্জাপুর: দ্য মুভি'' -র দাপট। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ৪ সেপ্টেম্বর। শুক্রবার বক্স অফিসের তরফে জানানো হয়েছে, ছবিটি মুক্তির এক সপ্তাহের মধ্যে ব
বক্স অফিসে 'মির্জাপুর: দ্য মুভি'-র ঝড়, জায়গা করে নিলো সেরা ৫ এ


মুম্বই, ১১ সেপ্টেম্বর ( হি.স.): বক্স অফিসে বহাল পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল এবং দিব্যেন্দু অভিনীত 'মির্জাপুর: দ্য মুভি' -র দাপট। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ৪ সেপ্টেম্বর। শুক্রবার বক্স অফিসের তরফে জানানো হয়েছে, ছবিটি মুক্তির এক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে পেরিয়েছে ২০০ কোটির গণ্ডি। ভারতে এই ছবির আয় দাঁড়িয়েছে ১৪৮ কোটি টাকায়।

বৃহস্পতিবার ছবির বক্স অফিস সংগ্রহ ছিল ১০ কোটি টাকার বেশি । এই বছরের সর্বাধিক আয়ের হিন্দি ছবিগুলির মধ্যে পঞ্চম স্থানে উঠে এসেছে মির্জাপুর: দ্য মুভি' । ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দর্শকদের ইতিবাচক সাড়া প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। পরবর্তীতে এই ছবি কতটা দর্শক টানতে সমর্থ হবে সেইদিকেই তাকিয়ে পরিচালক - প্রযোজক মহল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande