
কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি. স.) ':
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) পরম পূজনীয় সরসংঘচালক ড. মোহন ভাগবতের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পিতৃদত্ত নাম মোহন মধুকর ভাগবত হলেও তিনি মোহন ভাগবত নামেই অধিক পরিচিত। শুক্রবার সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুক পেজে এক বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পরম পূজনীয় সরসংঘচালক শ্রদ্ধেয় ড. মোহন ভাগবত মহোদয়, আপনার শুভ জন্মদিনে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
উল্লেখ্য, আজ ১১ সেপ্টেম্বর ড. মোহন ভাগবতের ৭৬তম জন্মদিন। তিনি ১৯৫০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। ভারতভিত্তিক হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ষষ্ঠ সরসংঘচালক (প্রধান) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০০৯ সালের মার্চ মাসে তিনি কে. এস. সুদর্শনের উত্তরসূরি হিসেবে এই দায়িত্বভার গ্রহণ করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত