মহারাষ্ট্রের নান্দেড়ে দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, আর্থিক সহায়তা ঘোষণা
নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার মহারাষ্ট্রের নান্দেড়ে সড়ক দুর্ঘটনার জেরে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তিনি নিহতদের পরিবার ও আহতদের জন্য এককালীন আর্থিক সহায়তাও ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): শুক্রবার মহারাষ্ট্রের নান্দেড়ে সড়ক দুর্ঘটনার জেরে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তিনি নিহতদের পরিবার ও আহতদের জন্য এককালীন আর্থিক সহায়তাও ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়কে দুই লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই শোকের মুহূর্তে তাঁর সমবেদনা রয়েছে শোকাহত পরিবারগুলোর সঙ্গে| তিনি আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সমাজ মাধ্যম এক্স-এ এই বিষয়ে জানিয়েছে|

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনও নান্দেড়ের সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। পাশাপাশি, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন| আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি|

উল্লেখ্য, মহারাষ্ট্রের ভান্ডারা জেলার কাছে নান্দেড়ে নাগপুর-রায়পুর সড়কে শুক্রবার সকালে একটি ট্রাক ও বোলেরো গাড়ির সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৯ জন। নিহতদের মধ্যে ৬ জন মহিলা এবং ৩ জন শিশু রয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande