অনূর্ধ্ব ১৫ সুব্রত কাপে দেশের সেরা হয়ে ইতিমধ্যেই নজর কেড়েছে ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ
ঝাড়্গ্রাম, ১৩ সেপ্টেম্বর ( হি. স.): অনূর্ধ্ব ১৫ সুব্রত কাপে দেশের সেরা হয়ে ইতিমধ্যেই নজর কেড়েছে ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপেও জোড়া পদক এল জঙ্গলমহলের ঝুলিতে। সিনিয়র ও মাস্
অনূর্ধ্ব ১৫ সুব্রত কাপে দেশের সেরা হয়ে ইতিমধ্যেই নজর কেড়েছে ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ


ঝাড়্গ্রাম, ১৩ সেপ্টেম্বর ( হি. স.): অনূর্ধ্ব ১৫ সুব্রত কাপে দেশের সেরা হয়ে ইতিমধ্যেই নজর কেড়েছে ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপেও জোড়া পদক এল জঙ্গলমহলের ঝুলিতে। সিনিয়র ও মাস্টার্স বিভাগে রুপো ও ব্রোঞ্জ জিতে জেলার ক্রীড়া মানচিত্রে নতুন পালক যোগ করলেন দুই প্রতিযোগী। ৮ থেকে ১২ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে বসেছিল জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ (সিনিয়র ও মাস্টার্স) ২০২৬-এর আসর। এমেচার কিকবক্সিং অ্যাসোসিয়েশন অফ মধ্যপ্রদেশের ব্যবস্থাপনায় এবং ওয়াকো ইন্ডিয়া কিকবক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নেন।বাংলার বিভিন্ন জেলা থেকেও একাধিক বিভাগে মোট ২২ জন প্রতিযোগী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট কিকবক্সিং স্পোর্টস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে জেলার হয়ে প্রতিযোগিতায় নামেন মানস পাল, দেবপর্ণ পাণিক রাই, নির্মল মাহাতো এবং ত্রিলোকনাথ চক্রবর্তী। তাঁদের মধ্যে ফুল কনট্যাক্ট বিভাগে দুর্দান্ত লড়াই করে রুপোর পদক ছিনিয়ে নেন মানস পাল। লো কিক বিভাগে ব্রোঞ্জ জেতেন দেবপর্ণ পাণিক রাই। এছাড়াও প্রতিযোগিতার অন্যান্য বিভাগে নির্মল মাহাতো নবম এবং ত্রিলোকনাথ চক্রবর্তী পঞ্চম স্থান অর্জন করেন।ফলে জাতীয় মঞ্চে ঝাড়গ্রামের প্রতিযোগীদের সামগ্রিক পারফরম্যান্সেও খুশি ক্রীড়া মহল।রবিবার সংগঠনের সম্পাদক অভিজিৎ রায় চৌধুরী বলেন, ‘‘ঝাড়গ্রামের প্রতিযোগীরা জাতীয় স্তরে ভাল ফল করে বাংলার মুখ উজ্জ্বল করেছে। আগামী দিনে আরও ভাল ফল করার লক্ষ্যেই আমরা এগোচ্ছি।’’ জানা গিয়েছে, প্রতিযোগীরা আগামী ১৫ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ থেকে ঝাড়গ্রামে ফিরবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande