লখিমপুর খেরিতে উদ্ধার লক্ষাধিক টাকার মাদক, গ্রেফতার ২
লখিমপুর খেরি, ১৪ সেপ্টেম্বর ( হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে গ্রেফতার দুই মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, পলিয়া থানার অন্তর্গত এলাকায়। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম পীযূষ মিশ্র ওরফে বিহারী (২১) এবং ছোটে ওরফে ভূরা (২০)
লখিমপুর খেরিতে উদ্ধার লক্ষাধিক টাকার মাদক, গ্রেফতার ২


লখিমপুর খেরি, ১৪ সেপ্টেম্বর ( হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে গ্রেফতার দুই মাদক পাচারকারী। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে, পলিয়া থানার অন্তর্গত এলাকায়। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম পীযূষ মিশ্র ওরফে বিহারী (২১) এবং ছোটে ওরফে ভূরা (২০)। দুজনই পলিয়া শহরের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক (১০৭.২৬ গ্রাম ব্রাউন সুগার এবং ১৪৭.২৫ গ্রাম আলপ্রাজোলাম পাউডার) উদ্ধার করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জেলায় বেআইনি মাদকের পাচার ও বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে এক বিশেষ অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে রবিবার রাতে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ পলিয়া এলাকা থেকে দুই সন্দেহভাজন যুবককে মাদক সহ গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande