কলকাতা ফুটবল লিগের দুই ডিভিশনের খেলায় তিনটি ম্যাচ ড্র, পরিত্যক্ত একটি খেলা
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : কলকাতা ফুটবল লিগের দুই ডিভিশনের মধ্যে এদিন ছিল মোট- ৮ খেলা। এদিকে, এর মধ্যেই পঞ্চম ডিভিশনের তিনটি খেলা বুধবার ড্র হয়েছে। অন্যদিকে, অশোকনগর স্টেডিয়ামে প্রথম ডিভিশনের ১ টি খেলা এদিন আ্যডামাস ইউনাইটেড এস সি ও কোপা ইয
কলকাতা ফুটবল লিগের খেলায় ফলাফল


কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : কলকাতা ফুটবল লিগের দুই ডিভিশনের মধ্যে এদিন ছিল মোট- ৮ খেলা। এদিকে, এর মধ্যেই পঞ্চম ডিভিশনের তিনটি খেলা বুধবার ড্র হয়েছে। অন্যদিকে, অশোকনগর স্টেডিয়ামে প্রথম ডিভিশনের ১ টি খেলা এদিন আ্যডামাস ইউনাইটেড এস সি ও কোপা ইয়ংস কর্নার হয় নি। পঞ্চম (এ) ডিভিশনের খেলায় হাইকোর্ট মাঠে তপন মেমোরিয়াল ও কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব এর মধ্যে খেলার ফলাফল -১-১ গোলের ব্যবধানে ড্র হয়েছে। বি জি প্রেস মাঠে কলকাতা পার্সি ক্লাব ও হৃষিকেশ পার্ক ইনস্টিটিউট ড্র হয়েছ। উভয় দল একটি করে গোল করে। কাস্টমস মাঠে বেলেঘাটা বালক বৃন্দ ও এন স্যার গুরুদাস ইনস্টিটিউট এর খেলায় এদিন কোনও গোল হয় নি। অন্যদিকে, বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়ন ৬ গোলে হারল ও দক্ষিণ কলকাতা সংসদ জিতল। ইন্ডিয়া ক্লাব হারল ৬-০ ব্যবধানে ও জিতল উত্তর প্রান্তিক প্রবাসী উৎকল ক্লাব। বাগমারি ক্লাব ১গোলে জয়ী ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande