মহারাষ্ট্রে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত ৪, আহত আরও ৭ জন; সকলেই মুম্বইয়ের বাসিন্দা
মুম্বই, ১৬ সেপ্টেম্বর (হি.স.): মহারাষ্ট্রের ঠাণে জেলার মুম্বই-নাসিক হাইওয়েতে আটগাঁওয়ের কাছে বুধবার একটি ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাতজন। সকল আহতকে শাহাপুর জেলা উপহাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে শা
মহারাষ্ট্রে ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত ৪, আহত আরও ৭ জন; সকলেই মুম্বইয়ের বাসিন্দা


মুম্বই, ১৬ সেপ্টেম্বর (হি.স.): মহারাষ্ট্রের ঠাণে জেলার মুম্বই-নাসিক হাইওয়েতে আটগাঁওয়ের কাছে বুধবার একটি ট্রাকের সঙ্গে গাড়ির ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাতজন। সকল আহতকে শাহাপুর জেলা উপহাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত করছে শাহাপুর থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় হতাহত সকলেই মুম্বইয়ের জোগেশ্বরী এলাকার বাসিন্দা। ত্র্যম্বকেশ্বরে ভগবানের দর্শন ও পুজো-অর্চনা সেরে বুধবার তাঁরা মুম্বই ফিরছিলেন। পথে আটগাঁওয়ের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে তাঁদের গাড়িটি ধাক্কা মারে।

দুর্ঘটনার পর গাড়িতে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে শাহাপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। মৃতদের নাম শ্রীরাম জয়সওয়াল, আয়ুষ জয়সওয়াল, লাডো জয়সওয়াল এবং সূরজ জয়সওয়াল।

আহতদের মধ্যে রয়েছেন শুভী জয়সওয়াল, শিবম জয়সওয়াল, হশিক জয়সওয়াল, সুনীতা জয়সওয়াল, রাধিকা জয়সওয়াল, সতীশ জয়সওয়াল এবং সন্তরাম জয়সওয়াল।

ঘটনার বিষয়ে শাহাপুর থানায় দুর্ঘটনার মামলা নথিভুক্ত হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande