
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): আবারও কলকাতায় তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার চিটফান্ড মামলার তদন্তে। বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন ঠিকানায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একটি চিটফান্ড প্রতারণা মামলার সূত্র ধরে ইডির এই অভিযান। বুধবার সকালে কলকাতার নারকেলডাঙা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে যায় ইডির একটি দল। অভিযোগ, ওই ব্যবসায়ী চিটফান্ডের মাধ্যমে টাকা তুলে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়।
শুধু নারকেলডাঙা নয়, নেতাজিনগর, রবীন্দ্র সরোবর-সহ আরও পাঁচটি ভিন্ন ঠিকানায় হানা দিয়েছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, ইডি সূত্রে খবর, এপিএম নামক এক চিটফান্ডের মাধ্যমে টাকা তুলে, সেই টাকা অন্য এক সংস্থার মাধ্যমে অন্যখাতে ব্যবহার করা হত। ওই চিটফান্ডে যাঁরা টাকা রেখেছেন, তাঁদের টাকা আত্মসাতের অভিযোগে তল্লাশি অভিযান।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ