
শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের রাজবাগ এলাকায় অটোরিকশা ও একটি গাড়ির সংঘর্ষে ৫৮ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।
বুধবার জানা গিয়েছে, সংঘর্ষে গুরুতর আহত হন ওই ব্যক্তি। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের নাম আবদুল্লা রহমান দার (৫৮)। তিনি বডগামের বিরওয়াহ এলাকার বাসিন্দা ছিলেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস