
হুগলি , ১৬ সেপ্টেম্বর (হি.স.):
কাঁসারী পুকুর ফ্রেন্ডস জোন ক্লাবের উদ্যোগে সর্বজনীন শ্রী শ্রী গণেশপূজা উপলক্ষে বুধবার আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। পুজোর আনন্দের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা দিতে এই উদ্যোগ নেওয়া হয়। শিবিরে ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তের প্রয়োজন মেটাতে এবং মানুষের পাশে দাঁড়াতেই এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গণেশপূজাকে কেন্দ্র করে আয়োজিত এই রক্তদান শিবিরে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উৎসবের আবহে রক্তদানের মতো মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA