
আরামবাগ , ১৬ সেপ্টেম্বর (হি.স.): বুধবার গোঘাট বিধানসভা এলাকার কুমুড়সা শীতলচন্দ্র দে বিদ্যামন্দির পরিদর্শন করলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। বিদ্যালয়ে গিয়ে শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। পরিদর্শনের সময় বিদ্যালয়ের পরিকাঠামো, পঠনপাঠনের পরিবেশ এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন বিধায়ক। বিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
শিক্ষার পরিবেশকে আরও উন্নত করা এবং ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে দেখেন প্রশান্ত দিগার। তাঁর এই বিদ্যালয় পরিদর্শনে শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যেও উৎসাহ দেখা যায়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA