দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সীর বিরুদ্ধে চার্জশিট জমা, তদন্ত জারি রাখার আর্জি
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর বিরুদ্ধে তোলাবাজি ও সিন্ডিকেট সংক্রান্ত মামলায় বুধবার আদালতে চার্জশিট জমা পড়ল। তদন্তকারী পক্ষের তরফে জানান
আইনজীবী


কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.):

বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর বিরুদ্ধে তোলাবাজি ও সিন্ডিকেট সংক্রান্ত মামলায় বুধবার আদালতে চার্জশিট জমা পড়ল। তদন্তকারী পক্ষের তরফে জানানো হয়েছে, দেড় হাজারেরও বেশি পৃষ্ঠার চার্জশিটে তোলাবাজি, প্রতারণা, জমি দখল এবং সিন্ডিকেট অপরাধ-সহ একাধিক অভিযোগ রয়েছে।

অভিযোগ, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে প্রোমোটিংয়ে বাধা দেওয়া এবং জমি দখলের মতো ঘটনাতেও অভিযুক্তদের যোগ রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ১১১ নম্বর ধারায় সিন্ডিকেট ক্রাইম-সহ তোলাবাজি ও প্রতারণার অভিযোগে চার্জশিট পেশ করা হয়েছে বলে আদালতে জানানো হয়।

তদন্তকারীদের দাবি, এখনও পর্যন্ত নথিপত্র ও সম্পত্তির হিসাব মিলিয়ে মামলায় আর্থিক দুর্নীতির পরিমাণ আনুমানিক ১০০ কোটি টাকার কম নয়। সিন্ডিকেট ও তোলাবাজির টাকা একাধিক প্রভাবশালী ব্যক্তির গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে বলেও অভিযোগ তদন্তকারীদের।

এই আর্থিক লেনদেনের বিস্তারিত অনুসন্ধানের জন্য নির্দিষ্ট আইনি ধারায় তদন্তের পরিধি খোলা রাখার আবেদন জানানো হয়েছে আদালতে। পাশাপাশি দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করতে ‘স্পিডি ট্রায়াল’-এর আর্জি জানিয়েছে তদন্তকারী পক্ষ। আগামী দিনে মামলায় আরও বেশ কিছু বৈদ্যুতিন তথ্যপ্রমাণ আদালতে পেশ করা হবে বলেও জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande