
কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : উপ-নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বুধবার। আগামীকাল তা পরীক্ষা করে দেখা হবে। মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের তরফেও এদিন তা জানিয়ে দেওয়া হয়েছে। সেইসঙ্গে আরও খবর হল, যৌথ বাহিনীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও এদিন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এদিকে মুর্শিদাবাদ জেলার রেজিনগর কেন্দ্রে শেষদিনে যেমন নব্য তৃণমূল কংগ্রেসের তরফেও এদিন দাখিল করা হয়েছে মনোনয়নপত্র। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হাসিরানী রথ এদিন রেয়াপাড়া শিবমন্দিরে পুজো দিলেন। এরপর যান তিনি মনোনয়ন দাখিল করতে। বিরোধী দলের তরফেও নব্য তৃণমূল কংগ্রেসের এহতেসামুল হক এই আসনে এরপর তিনি মনোনয়ন দাখিল করেন। রেজিনগরে তাদের প্রার্থী সফিউজ্জামান সেখ যথারীতি এদিন জমা দেন মনোনয়নপত্রটি। উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর ওই দুই কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ পর্ব। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন হল শনিবার। আগামী ৯ অক্টোবর ফল প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রসঙ্গতঃ তৃণমূল কংগ্রেস (আদি) রয়েছে দুই কেন্দ্রে তাদের প্রার্থী। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল যে, তৃণমূল কংগ্রেসের দুই বিবদমান শিবির এই নির্বাচনের আসরে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত