
আরামবাগ , ১৬ সেপ্টেম্বর (হি.স.):
স্বরাষ্ট্র, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার, সংশোধনাগার প্রশাসন এবং আইন ও বিচার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজ বুধবার আয়োজিত গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।
বুধবার বৈঠকে উপস্থিত ছিলেন হোম সেক্রেটারি সঙ্ঘমিত্রা ঘোষ, কলকাতা পুলিশের সিপি অজয় নন্দা, এডিজি সাইবার ব্রাঞ্চ, আইজি এসটিএফ, আইজি হেডকোয়ার্টার, আইজি ট্রাফিক, এসিপি ক্রাইম, এডিজি আইবি, ডিআইজি ট্রেনিং, ডিসি সাইবার-সহ পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকরা।
পাশাপাশি সংশোধনাগার প্রশাসন এবং আইন ও বিচার দপ্তরের সচিব, এডিজি, আইজি-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক, সংশ্লিষ্ট প্রশাসনিক দফতরের প্রতিনিধিরা, বিধায়কবৃন্দ এবং বিধানসভার আধিকারিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে সংশ্লিষ্ট দফতরগুলির সার্বিক অগ্রগতি, চলমান কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা হয়। জনস্বার্থে প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও সুসংহত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয় এবং প্রয়োজনীয় পর্যালোচনার উপর গুরুত্ব দেওয়া হয়। স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে বিমান ঘোষ বৈঠকে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আলোচনা করেন এবং প্রশাসনিক কার্যক্রমের আরও উন্নতির লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA