
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন| প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরবিচ্ছিন্নভাবে দেশসেবার শক্তি প্রার্থনা করেছেন নিতিন নবীন। তিনি প্রধানমন্ত্রীকে ১৪০ কোটি দেশবাসীর নেতা এবং দেশসেবার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন।
বৃহস্পতিবার সমাজ মাধ্যম এক্স-এ একটি ভিডিও পোস্ট করে নিতিন নবীন বলেন, ‘রাষ্ট্র প্রথম’ সংকল্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনজীবনের যাত্রা সেবা, সুশাসন এবং জনকল্যাণের এক অনুপ্রেরণাদায়ক উপাখ্যান। তিনি বলেন, এই যাত্রা কেবল একজন ব্যক্তির নয়, বরং দেশবাসীর সম্মিলিত স্বপ্নকে দিশা দেখানোর যাত্রা।
বিজেপি সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভারত উন্নয়ন ও আত্মনির্ভরতার নতুন মাত্রা তৈরি করছে এবং বিশ্বমঞ্চে নিজের পরিচয় ও সক্ষমতাকে ক্রমাগত শক্তিশালী করছে।
প্রধানমন্ত্রীর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে নিতিন নবীন দেশবাসীকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিজেদের বাড়িতে ‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালানোর আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, নিতিন নবীন উজ্জয়িনীর রাম ঘাটে ‘আশীর্বাদের প্রদীপ’ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করবেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ