আইসিসির নতুন ডেপুটি চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন তিনি। আইসিসির ইতিহাস
জয় শাহ, তাভেংওয়া মুকুহলানি


কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন জিম্বাবুয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন তিনি। আইসিসির ইতিহাসে প্রথম জিম্বাবুইয়ান হিসেবে ডেপুটি চেয়ারম্যানের পদে বসার কীর্তি গড়লেন মুকুহলানি।

বর্তমানে আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটি এবং মনোনয়ন কমিটির সদস্য হিসেবে কাজ করছেন মুকুহলানি। পাশাপাশি মানবসম্পদ ও পারিশ্রমিক কমিটির চেয়ারম্যানের দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া। বিশ্বকাপের আগে মুকুহলানির আইসিসির গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়াকে আফ্রিকান ক্রিকেটের জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande