বলাগড়ের চড় খয়ড়ামারিতে গঙ্গাভাঙন রোধের কাজ শুরু
হুগলি , ১৮ সেপ্টেম্বর (হি.স.): বলাগড়ের চড় খয়ড়ামারি এলাকায় শুরু হলো গঙ্গাভাঙন রোধের কাজ। দীর্ঘদিন ধরে গঙ্গার ভাঙনে আতঙ্কে থাকা এলাকার মানুষের বসতভিটা ও নিরাপত্তা রক্ষায় এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গঙ্গাভাঙনের কারণে নদী
বলাগড়ের চড় খয়ড়ামারিতে গঙ্গাভাঙন রোধের কাজ শুরু


হুগলি , ১৮ সেপ্টেম্বর (হি.স.): বলাগড়ের চড় খয়ড়ামারি এলাকায় শুরু হলো গঙ্গাভাঙন রোধের কাজ। দীর্ঘদিন ধরে গঙ্গার ভাঙনে আতঙ্কে থাকা এলাকার মানুষের বসতভিটা ও নিরাপত্তা রক্ষায় এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গঙ্গাভাঙনের কারণে নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে তৈরি হয়েছিল উদ্বেগ। ভাঙন রোধের কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এলাকার মানুষের নিরাপত্তা ও বসতভিটা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। মানুষের পাশে থেকে তাঁদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কাজ করার বার্তাও দেওয়া হয়েছে। নদীভাঙনের মতো সমস্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে তাঁদের সুরক্ষা ও বসতভিটা রক্ষায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande