পানামা প্রীতি ম্যাচের আগে ভারতীয় শিবিরে যোগ দিলেন ইস্ট বেঙ্গলের এডমন্ড, জয় ও প্রভসুখান
। কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): আল-হুসেইনের বিপক্ষে ইস্ট বেঙ্গলের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচের পর এডমন্ড লালরিন্দিকা, জয় গুপ্ত এবং প্রভসুখান সিং গিল বেঙ্গালুরুতে ভারতীয় পুরুষ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। জর্ডানের দলটির বিপক্ষে ই
পানামা প্রীতি ম্যাচের আগে ভারতীয় শিবিরে যোগ দিলেন ইস্ট বেঙ্গলের এডমন্ড, জয় ও প্রভসুখান


কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): আল-হুসেইনের বিপক্ষে ইস্ট বেঙ্গলের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ম্যাচের পর এডমন্ড লালরিন্দিকা, জয় গুপ্ত এবং প্রভসুখান সিং গিল বেঙ্গালুরুতে ভারতীয় পুরুষ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন।

জর্ডানের দলটির বিপক্ষে ইস্ট বেঙ্গলের ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে তিনজন খেলোয়াড়ই শুরু থেকে খেলেছিলেন। ৭৪ মিনিটে জয় ও এডমন্ডকে বদলি করা হয়, অন্যদিকে প্রভসুখান পুরো ৯০ মিনিটই খেলেছেন। ভারত ১৪ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে শিবির শুরু করেছে।

২৫ সেপ্টেম্বর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হওয়ার পর ব্লু টাইগার্স ৩ অক্টোবর ব্রাজিল এবং ৬ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে কলকাতা সফর করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande