ভুয়ো পরিচয়পত্রে ভোট দিতে এসে এনএসইউআই কর্মী আটক
নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনের সময় ল’ সেন্টারে ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে ভোট দিতে আসা ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই)-র সঙ্গে যুক্ত এক ছাত্রীকে আটক করা হয়েছে। এই ঘটনা নিয়ে কংগ্
ভুয়ো পরিচয়পত্রে ভোট দিতে এসে এনএসইউআই কর্মী আটক


নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনের সময় ল’ সেন্টারে ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে ভোট দিতে আসা ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই)-র সঙ্গে যুক্ত এক ছাত্রীকে আটক করা হয়েছে।

এই ঘটনা নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করেছেন বিজেপির জাতীয় মিডিয়া সহ-সংযোজক সিদ্ধার্থ যাদব। তিনি বলেন, রাহুল গান্ধী ধারাবাহিকভাবে ‘ভোট চুরি’র বিষয়টি তুলে ধরছেন। অথচ তাঁর ছাত্র সংগঠন এনএসইউআই-এর সঙ্গে যুক্ত এক কর্মী ভুয়ো পরিচয়পত্র নিয়ে ভোট দিতে এসে ধরা পড়েছেন।

সিদ্ধার্থ যাদব বলেন, রাহুল গান্ধীর উচিত ছাত্র ও যুবসমাজের কাছে ক্ষমা চাওয়া। তাঁর বক্তব্য, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা সমস্ত রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের দায়িত্ব।

উল্লেখ্য, দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য শুক্রবার ভোটগ্রহণ হয়েছিল। শনিবার ভোট গণনা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande