
হুগলি , ২০ সেপ্টেম্বর (হি.স.): চুঁচুড়া বিধানসভার রাজহাট অঞ্চলে শুভ উদ্বোধন হলো বিধায়ক সেবাকেন্দ্রের। রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।
এই সেবাকেন্দ্রের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও প্রয়োজনের কথা সরাসরি শোনার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় মানুষের পাশে থেকে তাঁদের প্রয়োজন অনুযায়ী সাধ্যমতো পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ আরও সুসংগঠিত হবে বলে জানান বিধায়ক।
এদিন বিধায়ক সুবীর নাগ বলেন, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাঁদের সমস্যা জানা এবং সমাধানের লক্ষ্যে কাজ করাই এই সেবাকেন্দ্রের অন্যতম উদ্দেশ্য। জনসেবাকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েই রাজহাটে এই নতুন সেবাকেন্দ্রের পথচলা শুরু হলো।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA