এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটে ব্রোঞ্জ জিতে নিল পাকিস্তান।
নিশিন(জাপান), ২২ সেপ্টেম্বর (হি.স.) : বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটে ব্রোঞ্জ জিতে নিল পাকিস্তান। গত এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়েই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। দুই দলের সবশেষ পাঁচ টি-টোয়েন্টির চারটিই জিতেছিল তারা। কিন্তু এবার
এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটে ব্রোঞ্জ জিতে নিল পাকিস্তান।


নিশিন(জাপান), ২২ সেপ্টেম্বর (হি.স.) : বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটে ব্রোঞ্জ জিতে নিল পাকিস্তান। গত এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়েই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। দুই দলের সবশেষ পাঁচ টি-টোয়েন্টির চারটিই জিতেছিল তারা। কিন্তু এবার পাকিস্তানিরা জিতে গেল বেশ সহজেই।

জাপানের আইচির নিশিনে পাকিস্তান ২০ ওভারে তোলে ৮ উইকেটে ১৪৫ রান। দলের সেরা ক্রিকেটার ও অধিনায়ক ফাতিমা সানা সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন।

বাংলাদেশ পারেনি সেই রান তাড়া করতে। টানা ব্যাটিং ব্যর্থতার চক্রে থাকা দল পুরো ২০ ওভার খেলে করতে পারে ১১৪ রান। শারমিন আক্তার সর্বোচ্চ ৪৬ রান করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande