মাদারিহাটে দু’টি গাড়ির মুখোমুখি ধাক্কা, মৃত দুই
আলিপুরদুয়ার, ২২ সেপ্টেম্বর (হি.স.): ওভারটেক করতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার সকালে মাদারিহাট থানা এলাকায় একটি বড় গাড়ি ও আরেকটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দু’জন। মৃতদের মধ্যে ছোট গাড়িটির চালকও রয়েছেন। ঘটনার পর থেকেই পল
উত্তর প্রদেশের সম্ভলে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন ৪ জন


আলিপুরদুয়ার, ২২ সেপ্টেম্বর (হি.স.): ওভারটেক করতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার সকালে মাদারিহাট থানা এলাকায় একটি বড় গাড়ি ও আরেকটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দু’জন। মৃতদের মধ্যে ছোট গাড়িটির চালকও রয়েছেন। ঘটনার পর থেকেই পলাতক ঘাতক বড় গাড়িটির চালক ও খালাসি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিহার থেকে একটি ছোট গাড়ি অসমের দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বড় গাড়ি পাশের অন্য একটি গাড়িকে দ্রুত গতিতে ওভারটেক করার চেষ্টা করে। নিয়ন্ত্রণ হারিয়ে বড় গাড়িটি ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা ছোট গাড়িটিকে।

সংঘর্ষের অভিঘাতে ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান ছোট গাড়িটির চালক-সহ মোট দু’জন। ঘাতক বড় গাড়িটির চালক ও খালাসি গাড়ি ফেলে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা খবর দেন থানায়। খবর পেয়ে পৌঁছয় মাদারিহাট থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande