জাটিঙ্গায় পরিযায়ী পাখিদের আনুষ্ঠানিক স্বাগত বন্যপ্রাণ সংরক্ষণ ও পরিবেশবান্ধব পর্যটনে জোর
হাফলং (অসম), ২৩ সেপ্টেম্বর (হি স): প্রতি বছরের মতো এ বারও জাটিঙ্গায় পরিযায়ী পাখিদের আগমনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হল। ডিমা হাসাও বন দফতরের উদ্যোগে স্থানীয় পর্যটন-উদ্যোগের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে
Jatinga


হাফলং (অসম), ২৩ সেপ্টেম্বর (হি স): প্রতি বছরের মতো এ বারও জাটিঙ্গায় পরিযায়ী পাখিদের আগমনকে কেন্দ্র করে আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হল। ডিমা হাসাও বন দফতরের উদ্যোগে স্থানীয় পর্যটন-উদ্যোগের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব, প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং বন দফতরের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্থ কাছাড় হিলস স্বশাসিত পরিষদের (এনসিএইচএসি) মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।

অনুষ্ঠানে বক্তারা জাটিঙ্গায় প্রতি বছর আসা পরিযায়ী পাখিদের সংরক্ষণ ও নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি জাটিঙ্গার প্রাকৃতিক পরিবেশ রক্ষা করে কী ভাবে পরিবেশবান্ধব পর্যটনের প্রসার ঘটানো যায়, তা নিয়েও আলোচনা হয়।

বক্তারা বলেন, পরিযায়ী পাখিরা জাটিঙ্গার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। তাই তাদের আবাসস্থল এবং আশপাশের পরিবেশ যাতে কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের আরও সচেতন হতে হবে। পাখিদের বার্ষিক আগমনের সময়ে তাঁদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বন দফতরের সংরক্ষণমূলক কাজে স্থানীয় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

জাটিঙ্গার পরিযায়ী পাখিদের সংরক্ষণকে কেন্দ্র করে স্থানীয় মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে পর্যটনের বিকাশ ঘটানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে অনুষ্ঠানে জানানো হয়। বক্তাদের মতে, স্থানীয় মানুষের সক্রিয় সহযোগিতা থাকলে জাটিঙ্গার প্রাকৃতিক ঐতিহ্য আরও সুরক্ষিত করা সম্ভব।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande