সারণে জমিতে জল দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও ছেলের
সারণ, ২৩ সেপ্টেম্বর ( হি.স.): বিহারের সারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো দুই ব্যক্তির । ঘটনাটি ঘটেছে পারসা ব্লকের নগর পঞ্চায়েত পরসা বাজারের আট নম্বর ওয়ার্ডের অধীন খোজৌলি এবং শোভে পরসা গ্রামের মধ্যবর্তী এলাকায়। ক্ষেতে জল দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ
সারণে জমিতে জল দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও ছেলের


সারণ, ২৩ সেপ্টেম্বর ( হি.স.): বিহারের সারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো দুই ব্যক্তির । ঘটনাটি ঘটেছে পারসা ব্লকের নগর পঞ্চায়েত পরসা বাজারের আট নম্বর ওয়ার্ডের অধীন খোজৌলি এবং শোভে পরসা গ্রামের মধ্যবর্তী এলাকায়। ক্ষেতে জল দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মা ও ছেলের। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম রিঙ্কু দেবী এবং রাহুল কুমার। দুজনেই ডেরনি থানার অন্তর্গত খোজৌলি গ্রামের বাসিন্দা

বুধবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন , ক্ষেতে জল দেওয়ার সময় রাহুল আচমকাই একটি খোলা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসে। ছেলেকে ছটফট করতে দেখে মা রিঙ্কু দেবী তাকে বাঁচাতে ছুটে যায় এবং সেও বিদ্যুৎস্পৃষ্ট হয় । স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দু'জনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande