
মির্জাপুর, ২৩ সেপ্টেম্বর ( হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুরে ঘর থেকে উদ্ধার হলো এক যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে, মির্জাপুরের চিলহ থানার অন্তর্গত ধৌরহরা গ্রামে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি ধৌরহরা গ্রামের বাসিন্দা ভিকি ওরফে কাজু (২০) ।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সকালে অনেকক্ষণ সময় পার হয়ে গেলেও ভিকি ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। দরজা খুলে দেখা যায় সে অচেতন অবস্থায় পড়ে আছে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবেই মনে করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক