ভোট চুরি সংবিধানের ওপর সরাসরি আঘাত, জড়িতদের কাজ দেশদ্রোহিতার শামিল : রাহুল গান্ধী
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোট জালিয়াতি বা তথাকথিত ‘ভোট চুরি’ নিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বিজেপি ও নির্বাচন কমিশনকে এক
রাহুলের এক্স বার্তা


নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোট জালিয়াতি বা তথাকথিত ‘ভোট চুরি’ নিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে নিশানা করে তীব্র আক্রমণ শানালেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে কাঠগড়ায় তুলেছেন।

বুধবার কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করে রাহুল গান্ধী লিখেছেন, ভোট চুরি ভারতের জনগণের বিরুদ্ধে এক জঘন্য অপরাধ এবং আমাদের সংবিধানের ওপর সরাসরি আঘাত।

তিনি আরও অভিযোগ করেন, বিজেপি, নির্বাচন কমিশন—যারা এর আয়োজন করেছে, তারা স্পষ্টতই দেশদ্রোহিতার মতো কাজ করেছে। এই বিষয়ে সুবিচার নিশ্চিত করা হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিরোধী দলনেতা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande