
মির্জাপুর, ২৩ সেপ্টেম্বর ( হি.স.) : সেবা সংকল্প অভিযানের অংশ হিসেবে বুধবার উত্তর প্রদেশের মির্জাপুরের জিডি বিনানি পিজি কলেজ প্রাঙ্গণে আয়োজিত হলো বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা সচেতনতামূলক কর্মসূচি । অনুষ্ঠানটির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং কলেজ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়া হয়।
কলেজ প্রাঙ্গণে চারা রোপণ করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জেলা সভাপতি । কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জেলা সম্পাদক। ছাত্র-ছাত্রীদের পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন করে শপথ বাক্য পাঠ করান তিনি। বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজের জন্য পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি এবং এর দায়িত্ব আমাদের সকলের।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক অশোক কুমার সিং। তিনি বলেন, চারা রোপণ ও পরিচ্ছন্নতার মতো উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলে ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক