করম পুজোর ডালি বিসর্জনের সময়ে দুর্ঘটনা, ঝাড়খণ্ডে মৃত ৬
পলামু, ২৩ সেপ্টেম্বর (হি.স.): করম পর্বের ডালি বিসর্জনের সময়ে মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়খণ্ডের পলামু জেলার কোয়েল নদীতে। জলে ডুবে যাওয়া চার শিশুর দেহ উদ্ধার হয়েছে। একজন এখনও নিখোঁজ। বুধবার সকালে উৎসবের আনন্দ বদলে গেল বিষাদে। চ্যানপুর থানার পতরিয়া খুর
করম পুজোর ডালি বিসর্জনের সময়ে দুর্ঘটনা, ঝাড়খণ্ডে মৃত ৬


পলামু, ২৩ সেপ্টেম্বর (হি.স.): করম পর্বের ডালি বিসর্জনের সময়ে মর্মান্তিক দুর্ঘটনা ঝাড়খণ্ডের পলামু জেলার কোয়েল নদীতে। জলে ডুবে যাওয়া চার শিশুর দেহ উদ্ধার হয়েছে। একজন এখনও নিখোঁজ। বুধবার সকালে উৎসবের আনন্দ বদলে গেল বিষাদে। চ্যানপুর থানার পতরিয়া খুর্দ গ্রামের ঘটনা। পাশাপাশি পাটনেও জলে ডুবে মৃত্যু হয়েছে এক কিশোরীর।

পতরিয়া খুর্দ গ্রামের কয়েকজন শিশু করম উপলক্ষে করম ডালি নিয়ে কোয়েল নদীতে বিসর্জন দিতে গিয়েছিল। বিসর্জনের সময়ে হঠাৎ একজন নদীর জলে নেমে বেসামাল হয়ে যায়। তাকে তলিয়ে যেতে দেখে অন্য শিশুরাও নদীতে নেমে পড়ে। তবে ভরা বর্ষায় কোয়েল নদীতে এত স্রোত ছিল যে, তারাও সামলাতে পারেনি। পাঁচজনই ডুবে যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande