
দেহরাদূন, ২৩ সেপ্টেম্বর (হি.স.): জাতীয় আয়ুর্বেদ দিবস উপলক্ষে বুধবার দেহরাদূনে মুখ্যমন্ত্রী আবাসনে ভগবান ধন্বন্তরীর আরাধনা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বিশেষ এই তিথিতে শাস্ত্রীয় রীতি মেনে পুজো-অর্চনা সম্পন্ন করেন তিনি।
পুজো শেষে মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত নাগরিকের সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে প্রার্থনা জানান। ঐতিহ্যবাহী ভারতীয় চিকিৎসা ব্যবস্থা ও আয়ুর্বেদের গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি রাজ্যবাসীকে সুস্থ জীবনযাপনের বার্তাও দেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ