পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত একাধিক তালেবান যোদ্ধা
ইসলামাবাদ, ২৫ সেপ্টেম্বর (হি. স.): পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের নিকটবর্তী গুলিস্তান সেক্টরে আফগান তালেবান যোদ্ধাদের একটি হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। পাকিস্তান দাবি করেছে যে, পাল্টা গুলিতে বেশ কয়েকজন তালেবান
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত একাধিক তালেবান যোদ্ধা


ইসলামাবাদ, ২৫ সেপ্টেম্বর (হি. স.): পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের নিকটবর্তী গুলিস্তান সেক্টরে আফগান তালেবান যোদ্ধাদের একটি হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। পাকিস্তান দাবি করেছে যে, পাল্টা গুলিতে বেশ কয়েকজন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। সীমান্ত বরাবর থেমে থেমে গোলাগুলি চলছে।

জানা গেছে , নিরাপত্তা বাহিনী সীমান্ত এলাকায় আগ্রাসনের এই প্রচেষ্টার তাৎক্ষণিক জবাব দিয়েছে এবং আফগান তালেবান যোদ্ধাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং আফগান তালেবান যোদ্ধাদের মধ্যে থেমে থেমে গোলাগুলি বিনিময় অব্যাহত রয়েছে। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সীমান্ত বরাবর সম্পূর্ণ সতর্ক ও সজাগ রয়েছে।

তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন যে, এই সপ্তাহের শুরুতে তালেবান সরকারের ড্রোন হামলার প্রচেষ্টার জবাবে আফগানিস্তানের ১০টি স্থানে পাকিস্তান সুনির্দিষ্ট বিমান ও ড্রোন হামলা চালানোর পর এই ঘটনাটি ঘটে। এর আগে, আফগানিস্তান থেকে দেশের আকাশসীমায় প্রবেশ করার পর পাকিস্তান আটটি ড্রোন মাটিতে আঁচড়ে পড়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande