শনিতে শ্রীরামপুরে মমতার সভা, আয়োজনে থানায় প্রাক্তন বিধায়ক অসিত
হুগলি, ২৫ সেপ্টেম্বর (হি. স. ) : ছাব্বিশ নির্বাচনে হারের পর শ্রীরামপুরে প্রথম সভা করতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার মাঠ নিয়ে বিস্তর টালাবাহানা পর জল গড়িয়েছিল হাই কোর্টে। শেষে হাই কোর্টের নির্দেশ মতো ৪টে থেকে ৬টা পর্যন্ত
শনিতে শ্রীরামপুরে মমতার সভা, আয়োজনে থানায় প্রাক্তন বিধায়ক অসিত


হুগলি, ২৫ সেপ্টেম্বর (হি. স. ) : ছাব্বিশ নির্বাচনে হারের পর শ্রীরামপুরে প্রথম সভা করতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার মাঠ নিয়ে বিস্তর টালাবাহানা পর জল গড়িয়েছিল হাই কোর্টে। শেষে হাই কোর্টের নির্দেশ মতো ৪টে থেকে ৬টা পর্যন্ত ১ হাজার লোক নিয়ে শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা হবে।

তার আগে শুক্রবার, মমতাপন্থী নেতা অসিত মজুমদারের থেকে ৮টি বিষয়ে বিস্তারিত তথ্য চায় চন্দননগর কমিশনারেট পুলিশ। থানায় উকিলের কালো পোশাক পরে হাজির হয়ে তিনি বলেন, “আইনি ভাষায় জবাব দিতে উকিলের পোশাক পরেছি। আমি কলকাতার আইনজীবী। বিহারের নই।”

তারপরই বিস্ফোরক দাবি করে তিনি বলেন, “১০ স্বেচ্ছাসেবকের নাম দেওয়া হয়েছে। ২ জনকে গতকাল গ্রেফতার করা হয়েছে। শ্রীরামপুর থানা ও চন্দননগর কমিশনারেট অতিসক্রিয়। আমরা হাই কোর্টের শর্ত মেনেই সভা করব। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা আটকানো যাবে না।”

ছাব্বিশ নির্বাচনে হারের পর শ্রীরামপুরে প্রথম সভা করতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande