আন্তর্জাতিক স্বাস্থ্য সহায়তা কমায় মহামারী মোকাবিলায় নেপালের সক্ষমতা নিয়ে উদ্বেগ
কাঠমান্ডু, ২৬ সেপ্টেম্বর (হি. স.): নেপালের বিদেশ মন্ত্রী শিশির খানাল বলেছেন যে, আন্তর্জাতিক স্বাস্থ্য সহায়তা হ্রাস এবং মহামারী প্রস্তুতি বাজেটের উপর ক্রমবর্ধমান চাপ নেপালের মতো দেশগুলিতে বছরের পর বছর ধরে গড়ে ওঠা স্বাস্থ্য সক্ষমতার জন্য হুমকি সৃষ্
আন্তর্জাতিক স্বাস্থ্য সহায়তা কমায় মহামারী মোকাবিলায় নেপালের সক্ষমতা নিয়ে উদ্বেগ


কাঠমান্ডু, ২৬ সেপ্টেম্বর (হি. স.): নেপালের বিদেশ মন্ত্রী শিশির খানাল বলেছেন যে, আন্তর্জাতিক স্বাস্থ্য সহায়তা হ্রাস এবং মহামারী প্রস্তুতি বাজেটের উপর ক্রমবর্ধমান চাপ নেপালের মতো দেশগুলিতে বছরের পর বছর ধরে গড়ে ওঠা স্বাস্থ্য সক্ষমতার জন্য হুমকি সৃষ্টি করছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালীন নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে মহামারী প্রতিরোধ, প্রস্তুতি এবং প্রতিক্রিয়া বিষয়ক উচ্চ-পর্যায়ের বৈঠকে ভাষণ দিতে গিয়ে খানাল বলেন, একটি দেশের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থার যেকোনো ঘাটতি পুরো বিশ্বকে প্রভাবিত করতে পারে।

তিনি বলেন, মহামারী তহবিলের সহায়তায় নেপাল তার রোগ নজরদারি ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষাগার এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা শক্তিশালী করেছে।

বিদেশ মন্ত্রী মহামারী মোকাবেলার জন্য তিনটি প্রধান অগ্রাধিকারের উপর জোর দেন। তিনি বলেন, মহামারী চুক্তিটি দ্রুত সম্পন্ন করতে হবে যাতে সব দেশ সময়মতো এবং সাশ্রয়ী মূল্যে টিকা, পরীক্ষার সুবিধা এবং চিকিৎসা পেতে পারে। মহামারী মোকাবেলার প্রস্তুতির জন্য পর্যাপ্ত বৈশ্বিক আর্থিক সম্পদের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বিশ্ব সম্প্রদায়কে এটিকে একটি বৈশ্বিক জনকল্যাণমূলক বিষয় হিসেবে দেখার জন্য আহ্বান জানান। তিনি স্বাস্থ্য জরুরি অবস্থার সময় পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান এবং এই ধরনের পরিস্থিতির অনন্য ঝুঁকি মোকাবেলায় তাদের সক্ষমতা বৃদ্ধির পক্ষে যুক্তি দেন।

শিশির খানাল মহামারী প্রতিরোধ এবং স্বাস্থ্য জরুরি অবস্থা মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা, আর্থিক সম্পদ এবং শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande