
কলকাতা, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : রবিবার ছুটির দিনে কলকাতা ফুটবল লিগের পঞ্চম (এ) - ডিভিশনের ছয়টি খেলা ছিল এবং এর মধ্যেই - ১টি খেলা ড্র হয়েছে। তার মধ্যেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে - ১টি খেলা। দক্ষিণ কলকাতা সংসদ ও উত্তর প্রান্তিক প্রবাসী উৎকল ক্লাব এর মধ্যে খেলায় কোনও গোল হয়নি। দেশবন্ধু পার্ক গ্রাউন্ডে এদিন অমীমাংসিত ভাবেই শেষ করেছে। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশনের তরফেও এক জরুরি বার্তা পাঠানো হয়েছে। এদিকে, হাইকোর্ট মাঠে এন স্যার গুরুদাস ইনস্টিটিউট এবং মেই - কং এক্স স্টুডেন্টস এর খেলাটি পরিত্যক্ত ঘোষণা করে আইএফএ। তপন মেমোরিয়াল ক্লাব এক গোলে জিতেছে। কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ৩-০ ব্যবধানে জয়ী ।কলকাতা পার্সি ক্লাব জিতল ৫ গোলে। বেলেঘাটা ফ্রেন্ডস ইউনিয়ন খেলার ফলাফল ৬-১ গোল। অন্যদিকে, স্টার স্পোর্টিং ক্লাব ৩-১ গোলের ব্যবধানে জিতল ও হৃষিকেশ পার্ক ইনস্টিটিউট ২ গোলে হেরেছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত