হুমলায় ভারী তুষারপাত, বন্ধ ন্যালু ও নারা লেকের সড়ক
কাঠমান্ডু, ২৮ সেপ্টেম্বর (হি.স.): নেপালের হুমলা জেলার উত্তরাঞ্চলের নামখা গ্রামপালিকা এলাকায় বিগত তিন দিন ধরে চলা টানা বৃষ্টির পর ভারী তুষারপাত হয়েছে। তুষারপাতের কারণে নামখা গ্রামে অবস্থিত ন্যালু লেক এবং নারা লেক সংযোগকারী সড়ক বন্ধ হয়ে গিয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি পালজোর তামাংয়ের মতে, নামখার লিমী অঞ্চলের তিল, জাং এবং হ্যালজী গ্রামগুলিতে যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ ব্যাহত হয়েছে। তিনি জানান, এবার প্রায় ৩ ফুট পর্যন্ত বরফ জমে গিয়েছে, যা সাধারণ শীতকালের তুষারপাতের চেয়েও অনেক বেশি। গ্রামের ক্ষেতে চাষ করা শাকসবজি এবং অন্যান্য ফসল বরফে সম্পূর্ণ ঢেকে গিয়েছে। ভারী তুষারপাতের কারণে জঙ্গল থেকে চমরী গাই গ্রামে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। ধসের ঝুঁকির কথা বিবেচনা করে স্থানীয় বাসিন্দারা কমিউনিটি সেন্টারে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। ন্যালু লেকের পথ বন্ধ হয়ে যাওয়ায় লিমী-লাপচা অঞ্চল হয়ে মানস সরোবর ও কৈলাশ পর্বত দর্শনের উদ্দেশ্যে আসা দেশি-বিদেশি পর্যটকদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক

 rajesh pande