বিপ্লবী শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): অমর বিপ্লবী শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম ''এক্স''-এ একটি বিশেষ ভিডিও বার্তা শেয়ার করে ভারতের স্বাধীনতা সংগ্রামে এই বীর বিপ্লবীর
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): অমর বিপ্লবী শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম 'এক্স'-এ একটি বিশেষ ভিডিও বার্তা শেয়ার করে ভারতের স্বাধীনতা সংগ্রামে এই বীর বিপ্লবীর অসামান্য অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করেন তিনি।

প্রধানমন্ত্রী লেখেন, শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকীতে জানাই কোটি কোটি প্রণাম। তাঁর অদম্য সাহস ও শৌর্য ভারতের স্বাধীনতা আন্দোলনে এক নতুন উদ্দীপনা সঞ্চার করেছিল। দেশের সম্মান রক্ষার্থে সর্বস্ব ত্যাগ করার যে অনন্য নজির তিনি স্থাপন করেছিলেন, তা ভারতের যুবসমাজের অসীম সাহস ও অবিচল সংকল্পের চিরন্তন প্রতীক।

দেশের স্বাধীনতা ও আত্মমর্যাদার জন্য ভগৎ সিংয়ের এই মহান আত্মবলিদান যুগ যুগ ধরে সমগ্র দেশবাসীকে দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠায় উদ্বুদ্ধ করে চলবে বলেও উল্লেখ করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande