কেশরপুরে বাঁধ ভেঙে হু-হু করে ঢুকল জল, ঘটনাস্থলে বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল
মালদা, ৩ সেপ্টেম্বর (হি.স.): বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ মানিকচক বিধানসভার ভূতনি এলাকার কেশরপুরে বাঁধ ভেঙে জল ঢোকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাঁধ ভেঙে জল ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের উদ্
কেশপুর বাঁধ


মালদা, ৩ সেপ্টেম্বর (হি.স.): বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ মানিকচক বিধানসভার ভূতনি এলাকার কেশরপুরে বাঁধ ভেঙে জল ঢোকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাঁধ ভেঙে জল ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের উদ্যোগে দ্রুত বালির বস্তা ফেলে জল আটকানোর কাজ শুরু হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন। দুর্গত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাসও দেন বিধায়ক।

গৌড়চন্দ্র মণ্ডল জানান, দুর্যোগের এই পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। গঙ্গার ভাঙন এবং বাঁধ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার জন্য প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

এদিকে বাঁধ ভেঙে জল ঢোকার ঘটনায় কেশরপুর-সহ ভূতনি এলাকার মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাঁধের দুর্বল অংশগুলি চিহ্নিত করে সেগুলি সুরক্ষিত করার কাজ চলছে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

বিধায়ক বলেন, “ভূতনির মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সহযোগিতা করা হবে।”

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande