আসানসোলে মন্ত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে ডেঙ্গি সচেতনতা র্যালি
আসানসোল, ৫ সেপ্টেম্বর (হি. স.) : বর্ষার কারণে আসানসোলে ডেঙ্গির ক্রমবর্ধমান আশঙ্কার কথা মাথায় রেখে প্রশাসন ও সরকার সচেতনতা মূলক প্রচার জোরদার করেছে। শনিবার আসানসোলের ঐতিহাসিক রামসায়ের ময়দান থেকে “স্বচ্ছতা সংকল্প অভিযান”-এর অধীনে একটি ডেঙ্গি সচেত
আসানসোলে মন্ত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে ডেঙ্গি সচেতনতা র্যালি


আসানসোল, ৫ সেপ্টেম্বর (হি. স.) : বর্ষার কারণে আসানসোলে ডেঙ্গির ক্রমবর্ধমান আশঙ্কার কথা মাথায় রেখে প্রশাসন ও সরকার সচেতনতা মূলক প্রচার জোরদার করেছে। শনিবার আসানসোলের ঐতিহাসিক রামসায়ের ময়দান থেকে “স্বচ্ছতা সংকল্প অভিযান”-এর অধীনে একটি ডেঙ্গি সচেতনতা র্যালি বের করা হয়। এই র্যালির নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। হাতে পোস্টার ও ব্যানার নিয়ে মানুষ ডেঙ্গি প্রতিরোধ ও পরিচ্ছন্নতার বার্তা দেন। মাইকের মাধ্যমেও সাধারণ মানুষকে বাড়ি ও তার আশপাশে জল জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।

র্যালি চলাকালীন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ডেঙ্গির বিরুদ্ধে লড়াই শুধু পুরনিগম বা স্বাস্থ্য দফতরের একার দায়িত্ব নয়, এতে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ আবশ্যক। তিনি সাধারণ মানুষকে আবেদন জানান যেন বাড়ির কুলার, টব, পুরনো টায়ার, ছাদ এবং অন্যান্য স্থানে জল জমতে না দেওয়া হয়।

মন্ত্রী জানান, সপ্তাহে অন্তত একদিন বাড়িতে জমিয়ে রাখা জলের পাত্র ও অন্যান্য স্থান পরীক্ষা করে সেগুলি খালি ও পরিষ্কার করা উচিত। এর পাশাপাশি বাড়ির আশপাশের ড্রেন এবং আবর্জনা জমার জায়গাগুলি নিয়মিত পরিষ্কার করাও অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, প্রতিটি নাগরিক যদি নিজের দায়িত্ব বুঝে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হন, তবে যৌথ প্রচেষ্টায় আসানসোলকে স্বচ্ছ, সুস্থ ও ডেঙ্গি-মুক্ত গড়ে তোলার অভিমুখে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

এই সচেতনতা র্যালিতে স্বাস্থ্য দফতর ও পুরনিগমের আধিকারিকগণ, আশা কর্মী এবং বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন। র্যালিটি রামসায়ের ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং মানুষকে ডেঙ্গি প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন করে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande